| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ১৩-০৯-২০২৬

সৌদি আরবে হুতির হামলা, মসজিদ ক্ষতিগ্রস্ত


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৩ সেপ্টেম্বর, ২০২৬।। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকায় ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির নিক্ষেপ করা একটি প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। এ হামলায় একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে প্রজেক্টাইলটি আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নির্ধারিত জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে হুতির দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, খামিস মুশাইত গভর্নরেটে বাসিন্দাদের সতর্ক করার পর এখন আর কোনো বিপদ নেই।

ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে শুরু হওয়া নতুন উত্তেজনায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। মঙ্গলবার সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায় গোষ্ঠীটি। এতে নারী ও শিশুসহ আহত হন ৭৩ জন।

ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত দ্রুত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবে এসব হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।

হুতি যোদ্ধারা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মোখা দখল করেছে। অন্যদিকে দেশটির সরকারি বাহিনী আল-জওফ, মারিব ও আল-বায়দায় নতুন করে লড়াই শুরু করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব লড়াইয়ে ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 





 

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারতে শি জিনপিং

বিশ্বের জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পেরিম

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

সাত দিনে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরানি হামলা এড়াতে ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন বাহিনী

কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today2329
Yesterday5523
TOTAL7352791