| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৭-০৯-২০২৬

কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৭ সেপ্টেম্বর, ২০২৬।। পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (০৫ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো নিশ্চিত করেছেন।

উদ্ধারকারী সূত্র জানায়, ৩২ জন যাত্রী নিয়ে একটি বাস স্কুলের শিক্ষাসফর শেষে সাও ফিলিপ শহরে ফিরছিল। পথিমধ্যে পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে চা দাস কালদেইরাস এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়। দুর্গম পাথুরে উপত্যকায় দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারে রাতভর কাজ করেন জরুরি পরিষেবার কর্মীরা।

বাসটির চালক প্রতি বছর নিজ খরচে শিক্ষার্থীদের দেশের নানা স্থানে শিক্ষাসফরে নিয়ে যেতেন। এবারও তিনিই ছিলেন এই ভ্রমণের আয়োজক। দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম আরসিভি জানায়, রবিবার (০৬ সেপ্টেম্বর) ভোরে নিহতদের মধ্যে সাতজনকে দাফন করা হয় এবং দিনের বাকি সময়ে অন্যদের শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। উল্লেখ্য, উন্নত সড়ক ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার কারণে কেপ ভার্দেতে এ ধরনের বড় সড়ক দুর্ঘটনা অত্যন্ত বিরল।

 





 

আন্তর্জাতিক

বিশ্বের জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পেরিম

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

সাত দিনে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরানি হামলা এড়াতে ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন বাহিনী

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

৬ মাসে দুই লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today2219
Yesterday5451
TOTAL7347158