| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৪-০৯-২০২৬

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ সেপ্টেম্বর, ২০২৬।। ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথসহ ভেতরের অংশে হাটুসমান পানি জমেছে। এতে দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরে যাতায়াত করা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার দিল্লিতে প্রবল বৃষ্টির পর বিমানবন্দরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা হাঁটু পর্যন্ত পানি পেরিয়ে লাগেজের ট্রলি ঠেলে বিমানবন্দরের প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছেন। অনেককে পানির মধ্যেই দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

হিমাংশী নামে এক যাত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘প্রচুর পানি জমে আছে। এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। আমি প্রায় আধা ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং পানির  কমার জন্য অপেক্ষা করছি, যাতে ভেতরে প্রবেশ করতে পারি।’ 

আরেকজন যাত্রী বললেন, ‘প্রায় দুই বছর আগে একবার এমনটা হয়েছিল, আর এখন এ বছর আবার হতে দেখছি। এ বছর বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। যেহেতু আজ জন্মাষ্টমী, তাই পূজার ছুটিতে বিমানবন্দরে ভিড়ও বেশি।’

এই পরিস্থিতিতে বিমানযাত্রীদের যাত্রার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। 

এর আগে চলতি মৌসুমে দিল্লিতে ভারী বৃষ্টির সময় একাধিক ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে ভারী বৃষ্টির কারণে শুধু বিমানবন্দর নয়, দিল্লির বিভিন্ন সড়ক ও নিচু এলাকাতেও পানি জমেছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে বিমান চলাচলেও বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। 

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ইতোমধ্যেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

দুপুর ২:১৫ মিনিটে জারি করা স্বল্পমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, দুপুর ২:১৫ থেকে ৪:১৫-এর মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে এবং বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

এছাড়াও বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর আরও একটি পর্বের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

 





 

আন্তর্জাতিক

বিশ্বের জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পেরিম

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

সাত দিনে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরানি হামলা এড়াতে ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন বাহিনী

কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

৬ মাসে দুই লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today2381
Yesterday5451
TOTAL7347320