| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৮-০৯-২০২৬

সাত দিনে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ সেপ্টেম্বর, ২০২৬।। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে এক সপ্তাহের ব্যবধানে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমেছে। গত সপ্তাহে এ প্রণালি দিয়ে চলাচল করেছে মাত্র ৭৭টি জাহাজ। একই সময়ে ইরানের নিয়ন্ত্রিত নৌপথ ব্যবহারের প্রবণতাও বেড়েছে। এমন পরিস্থিতিতে হরমুজে নৌ-চলাচল ব্যাহত না করার জন্য ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জ্বালানি ও পণ্য পরিবহনবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমে ৭৭টিতে নেমে আসে। এর মধ্যে পণ্যবাহী জাহাজের সংখ্যা আরও বেশি কমেছে। আগের সপ্তাহে যেখানে ৪৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছিল, সেখানে গত সপ্তাহে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩টিতে।

এদিকে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর একটি বড় অংশ এখন প্রচলিত নৌপথের পরিবর্তে ইরানের নিয়ন্ত্রিত নেভিগেশন রুট ব্যবহার করছে। কেপলারের তথ্যমতে, ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রণালিটি অতিক্রম করা ২৮টি জাহাজের মধ্যে ২১টি ইরানের একতরফাভাবে নির্ধারিত নৌপথ ব্যবহার করেছে। শুধু ৬ সেপ্টেম্বরই চলাচলকারী ৮টি জাহাজের মধ্যে ৭টিই ওই রুটে চলেছে।

কেপলার বলেছে, পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে যাওয়া এবং একই সঙ্গে ইরানের নিয়ন্ত্রিত নৌপথের ওপর নির্ভরতা বাড়ার বিষয়টি ইঙ্গিত করছে যে, নিরাপত্তা উদ্বেগ এখন শুধু জাহাজ পরিচালনার সতর্কতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যেও পড়তে শুরু করেছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, গত সপ্তাহের শেষ দিকে যে পরিস্থিতি দেখা গেছে, সেটি সাময়িক নাকি ভবিষ্যতে নিয়মিত প্রবণতায় পরিণত হবে, তা এখন পর্যবেক্ষণের বিষয়।

এদিকে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ব্যাহত করার অভিযোগে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘ইরানের এমন কর্মকাণ্ড যেন স্বাভাবিক বা মেনে নেওয়ার মতো বিষয়ে পরিণত না হয়, তা নিশ্চিত করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে ওয়াশিংটন।’

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ইরানের প্রচেষ্টার বিরুদ্ধে আমরা দৃঢ় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।’

মার্কিন পররাষ্ট্র দফতরের ওই মুখপাত্র আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে নৌ-চলাচল ব্যাহত করে ইরানকে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া হবে না।’

অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে পারস্য উপসাগরজুড়ে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল

সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, তেহরান পুরো পারস্য উপসাগরজুড়ে একটি ‘নিষিদ্ধ নৌ অঞ্চল’ কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। এতে হরমুজ প্রণালিকে ঘিরে কার্যত অবরোধের পরিস্থিতি তৈরি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ওয়াশিংটনের জন্য একটি ‘স্পষ্ট সতর্কবার্তা’।

তিনি বলেন, ‘অর্থনৈতিক যুদ্ধের জবাব দেওয়া হবে পারস্য উপসাগরজুড়ে নৌ-চলাচল নিষিদ্ধ অঞ্চল তৈরি করে, যা অবরোধের সীমানা পর্যন্ত বিস্তৃত হবে।’ রেজাই আরও বলেন, ‘মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে ইরানের সামরিক প্রস্তুতির ধরনও মৌলিকভাবে পরিবর্তন করা হয়েছে।’

 





 

আন্তর্জাতিক

বিশ্বের জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পেরিম

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

ইরানি হামলা এড়াতে ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন বাহিনী

কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

৬ মাসে দুই লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online10
Today2221
Yesterday5451
TOTAL7347160