| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৬-০৯-২০২৬

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ সেপ্টেম্বর, ২০২৬।। ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে হতাহতদের সংখ্যা ১০ জন বলে জানা গেছে।

এ সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়।

দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী তোলার জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের দুরবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউন’র এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হয়।

তথ্যসূত্র: আল জাজিরা

 

 





 

আন্তর্জাতিক

বিশ্বের জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পেরিম

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

সাত দিনে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরানি হামলা এড়াতে ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন বাহিনী

কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

৬ মাসে দুই লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today2390
Yesterday5451
TOTAL7347329