| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৭-১১-২০২৬

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, খুলেছে দোকানপাট


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ নভেম্বর, ২০২৬।। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। খুলেছে দোকানপাট, বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে, জেলার পরিস্থিতি সামাল দিলে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, নতুন পুলিশ সুপার যোগ দিয়েছেন তার কর্মস্থলে।

এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস বিফ্রিং করেছেন আনসার ব্যাটেলিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। তিনি বলেন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের
ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা
হবে। কোন অবস্থাতেই মারাণাস্ত্র প্রয়োগ করা হবে না।

জেলা শহর ঘুরে দেখা গেছে, ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজ কর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থী বাইরে বের হয়েছে, যথারীতি হয়েছে ক্লাস। শহরের দোকান পাট খুলেছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সরকারী স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জেলা জুড়ে টহল দিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। 

এদিকে, কাশিয়ানী উপজেলা থেকে বেথুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে এসআরবি। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নশকতার প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়।

এদিকে, জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে আনসার ব্যাটেলিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী। তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা ৮ প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার সদস্যরা।

ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে। গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন।

 





 

জাতীয়

নিরাপত্তার কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: সংসদে প্রধানমন্ত্রী

সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

আবারও উত্তাল গোপালগঞ্জ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online15
Today71
Yesterday9504
TOTAL7794012