| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৮-১১-২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ নভেম্বর, ২০২৬।। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩২৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ১৭৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৬ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৫ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৬ হাজার ৩৮৯ জন।  

 

 





 

জাতীয়

নিরাপত্তার কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: সংসদে প্রধানমন্ত্রী

সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারও উত্তাল গোপালগঞ্জ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today65
Yesterday9504
TOTAL7794006