| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৮-১১-২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ নভেম্বর, ২০২৬।। বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি জিপে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশের সাদা রঙের জিপটিতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন দেওয়া গাড়িটি মহানগর পুলিশের।

আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের।

এদিকে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে পুলিশের জিপ নিয়ে সেখানে যায়। গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়িটির আশপাশে অবস্থান নেওয়ায় সেটি সরানো সম্ভব হয়নি।

মহিউদ্দিন আহমেদ বলেন, তারা আমার গাড়িটিকে আগে থেকেই লক্ষ্যবস্তু করে রেখেছিল। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় আমি নিরাপদে আছি।

এদিকে বাঘের বাজার, ভবানীপুর ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

 





 

জাতীয়

ছয় দিনে ২১ জেলায় সহিংসতার আগুন, প্রাণ গেল চারজনের

এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

পুলিশে বড় রদবদল

চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

এনাফ ইজ এনাফ, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ২০ কারখানায়

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আওয়ামী লীগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today788
Yesterday11051
TOTAL7805780