| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৮-১১-২০২৬

আবারও উত্তাল গোপালগঞ্জ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ নভেম্বর, ২০২৬।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্যের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবারও উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জের পরিস্থিতি। বুধবার (১৮ নভেম্বর) সকালে কাশিয়ানীতে ভাঙচুর করা হয়েছে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক। এ ছাড়া, ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো গোপালগঞ্জে জেলা। এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কাশিয়ানীতে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার ঘটনা ঘটে। আড়াই বছর পর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস খুলে দেয় নেতাকর্মীরা। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক নামের ব্যানার টাঙ্গিয়ে দেয় তারা। এ ছাড়া, আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে আদালত বর্জন করেন।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে সাময়িক বন্ধ রয়েছে থানার কার্যক্রম। বুধবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এস এম জিলানীর পুড়িয়ে দেয়া বাড়ি থেকে এখনও ধোঁয়া উড়ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই আর অক্ষত নেই। পাশেই তার পৈত্রিক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। তার চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয় স্বজনের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগ বাড়ি টিনের তৈরি।

এ ছাড়া, টুঙ্গিপাড়া থানায় গিয়ে যায়, সেখানে কোন পুলিশ সদস্য নেই। পাশের পুলিশ অফিসার্স
মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছিলেন সেখানে থাকা পুলিশ সদস্যরা। ভ্যানে থাকা জিনিসপত্রের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র, পুলিশের হেলমেট এগুলো দেখা গেছে। পুলিশ সদস্যরা সবাই ছিলেন সাদা পোশাকে।

স্থানীয় সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। সন্ধ্যার পর থানা ঘেরাও করতে জড়ো হন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। 

একই সময়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টুঙ্গিপাড়ায় উদ্দেশ্যে যাওয়ার পথে নিলফা এলাকায় যৌথ বাহিনীর গাড়ি আটকে দেয়। এ সময় আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয়রা। এ সময় ৫টি গাড়িতে আগুন দেয়া হয়। সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।

এদিকে, গোপালগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ১১ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরের মোতায়ের করা হয়েছে আইনশৃঙ্খালা রক্ষাকারী বাহিনী।

এদিন সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সড়কে যানবাহন চলাচল করছে করেছে খুবই কম, খুলেছে কিছু দোকানপাট। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও সতর্কতা লক্ষ্য করা গেছে। 

আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জ জেলাজুড়ে। টুঙ্গিপাড়া ও সদর ছাড়িয়ে কাশিয়ানী, কোটালীপাড়াসহ অন্যান্য উপজেলাতেও পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উৎকন্ঠায় সাধারণ মানুষ।

 

 





 

জাতীয়

নিরাপত্তার কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া: সংসদে প্রধানমন্ত্রী

সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today61
Yesterday9504
TOTAL7794002