| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৪ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ২৮-০৯-২০২৬

এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে হবে না, বললেন নাহিদ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৮ সেপ্টেম্বর, ২০২৬।। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক নেই, তা এখন জনগণের কাছে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির জন্য সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।

‘দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি ব্যর্থ হয়েছেন। সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়েও তার বক্তব্য নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে,’ বলেন এনসিপি আহ্বায়ক।

নাহিদের পরামর্শ, বর্তমান পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ালেই সমস্যার সমাধান হবে না, সঙ্গে সঙ্গে প্রয়োজন দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। তবে নির্বাচন নিয়ে ন্যূনতম অনিয়ম বা কারচুপির আশঙ্কা দেখা দিলে দলটি সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করবে।

দলটির সংবাদ সম্মেলনে উঠে আসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টিও। নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও যেসব প্রার্থী নিয়োগ থেকে বাদ পড়েছেন, তাদের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। কারও বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ না থাকলে তাকে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

‘অন্যায়ভাবে একজন প্রার্থীও যদি নিয়োগ থেকে বাদ পড়েন, তাহলে এনসিপি তার পক্ষে অবস্থান নেবে’, বঞ্চিত প্রার্থীদের বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ। তার দাবি, ওই বক্তব্যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো যথাযথভাবে উঠে আসেনি।

জ্বালানি সংকট, সীমান্ত হত্যা, পুশইন, রোহিঙ্গা সংকট এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

নাহিদ ইসলাম আরও বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও গণহত্যার বিষয়টিও জাতিসংঘে যথাযথভাবে তুলে ধরা হয়নি। ফলে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কী অর্জন হয়েছে, সেটি জনগণের কাছে স্পষ্ট নয়।

 

 





 

রাজনীতি

সংরক্ষিত নারী এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা

আজ সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির

তারেক রহমানকে ঠিক করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন : নাহিদ ইসলাম

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি

মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today839
Yesterday5689
TOTAL7467570