| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ১৪-০৯-২০২৬

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৪ সেপ্টেম্বর, ২০২৬।। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ঢাকার ২ সিটি করপোরেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখি দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। ইতোমধ্যে আমরা মাঠপর্যায়ের সব ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে এসে গেছি। অনেক জায়গায় ইতোমধ্যে আমরা আভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করেছি।

জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, ঢাকার ২ সিটি করপোরেশনেও আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব এবং সাংগঠনিকভাবে এখানেও আমরা আমাদের প্রার্থী মনোনীত করেছি। অফিশিয়ালি সময়মতো আমরা প্রার্থী ঘোষণা করব। ইতোমধ্যে গণমাধ্যমেও এসেছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: চ্যানেল 24

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল। গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে এখনো ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক দল স্ব-স্ব প্রার্থী দিয়ে নির্বাচন করবে, এখানে জোটগত কোনো প্রার্থী হবে না।

 





 

রাজনীতি

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সে ভোগান্তি, হাসনাতের চার দফা প্রস্তাব

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : দ্য ওয়ালকে শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে : শফিকুর রহমান

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে : নাহিদ ইসলাম

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

দুদককে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today3277
Yesterday5272
TOTAL7364299