| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ১২-০৯-২০২৬

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১২ সেপ্টেম্বর, ২০২৬।। দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান শেষে আগামী ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 
 
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
 
তিনি বলেন, এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন।
 
তিনি আরও বলেন, পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
 
এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।
 




 

রাজনীতি

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সে ভোগান্তি, হাসনাতের চার দফা প্রস্তাব

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : দ্য ওয়ালকে শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে : শফিকুর রহমান

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে : নাহিদ ইসলাম

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

দুদককে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী আজ

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online23
Today2441
Yesterday5288
TOTAL7358191