| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ০৫-০৯-২০২৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে : শফিকুর রহমান


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ সেপ্টেম্বর, ২০২৬।। সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার কথা দিয়ে কথার বরখেলাপ করছে, জনগণ তাদের ক্ষমা করবে না।
 
শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জবাসী, আপনাদের কি ২০২৪ সালের কথা মনে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন, মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই আমরা ঘরে ফিরব।’
 
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, ’২৪-এর চার্টার বাস্তবায়ন, জুলাইয়ের চেতনা ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো নিশ্চিত করার জন্য তাঁরা রাস্তায় নেমেছেন।
 
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোট এই লংমার্চ করছে।
 
শফিকুর রহমান বলেন, ‘১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশা আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশা আল্লাহ।’
 
লংমার্চের কর্মসূচি আজ শুরু হলেও এটি শেষ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।’
 
পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
 
 
 
 
 

 





 

রাজনীতি

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সে ভোগান্তি, হাসনাতের চার দফা প্রস্তাব

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : দ্য ওয়ালকে শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে : নাহিদ ইসলাম

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

দুদককে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today2247
Yesterday5451
TOTAL7347186