| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ৩০-০৮-২০২৬

মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ৩০ আগষ্ট, ২০২৬।। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।-বাসস

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তার চিকিৎসা চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়েছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেন সার্জারি) সম্পন্ন করে।

শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস ফিজিওথেরাপি নেওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

 

 





 

রাজনীতি

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সে ভোগান্তি, হাসনাতের চার দফা প্রস্তাব

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : দ্য ওয়ালকে শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে : শফিকুর রহমান

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে : নাহিদ ইসলাম

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

দুদককে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today2368
Yesterday5451
TOTAL7347307