| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ১৭-০৯-২০২৬

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ সেপ্টেম্বর, ২০২৬।। দেশের বাইরে গিয়ে জীবনযাপন করার চেয়ে নির্দ্বিধায় দেশেই ১০ বছর জেল খাটাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ভিডিওতে সরাসরি তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে; আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে এসব টাকা পাচারের কথা জানায় সংস্থাটি। যদিও গত ১৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ।

ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, ‘দুদক যেটা বলেছে যে চার দেশে ১১ হাজারে কোটি টাকা পাচার করেছি। এক টাকা যদি দেশের বাইরে কোথাও পাওয়া যায়, আমি ওই দিনই রাজনীতি ছেড়ে দেব। আপনারা শুধু প্রমাণ করে দেখান যে আমার এক টাকা আছে দেশের বাইরে কোথাও, বিনিয়োগ করেছি বা একটা ধূলিকণা দেশের বাইরে কিনেছি।’

তিনি আরও বলেন, ‘আমার মাইন্ড সেটটা ওয়ার্ক করে, কেউ যদি আমাকে বলে তুমি ১০ বছর জেল খাটবা নাকি দেশের বাইরে গিয়ে আরামে জীবনযাপন করবা? আমি তখন ১০ বছর জেল খাটাকে চুজ করব। কারণ আমার ন্যাশনালিজমের (জাতীয়তা) পাওয়ার এতটাই স্ট্রং। কিন্তু ন্যারেটিভ (কানিহি) উৎপাদন এবং বিলিফিকেশনের (বিশ্বাস স্থাপন) জন্য তো আসলে প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং এটাই করছেন।’

আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘সে জন্য আমার আহ্বান থাকবে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং একটু ক্রিটিক্যাল মাইন্ড সেটে দেখবেন। কারণ সরকার এবং যাদের হাতে ক্ষমতা, তাদের আসলে আনকোশ্চেনভাবে বিশ্বাস করার সুযোগ নেই দুঃখজনকভাবে আমাদের মিডিয়াকেও ক্রিটিক্যালি না দেখে এখন আর উপায় নেই।’

 

 





 

রাজনীতি

আজ সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির

তারেক রহমানকে ঠিক করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন : নাহিদ ইসলাম

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি

মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সে ভোগান্তি, হাসনাতের চার দফা প্রস্তাব

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online23
Today1055
Yesterday5469
TOTAL7393929