| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ২০-০৯-২০২৬

আজ সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ সেপ্টেম্বর, ২০২৬।। সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে আজ সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য নয়।

তারা জানান, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়েও অংশ নেবে না জোটভুক্ত দলগুলো।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, জনবিরোধী কার্যক্রমে আমরা সহায়তা করব কেন?

হামিদুর রহমান আযাদ আরও বলেন, এ ইস্যুতে জোটের সংসদ সদস্যরা জাতীয় সংসদে প্রতিবাদ করেছেন এবং ওয়াকআউট করেছেন। ফলে বিশেষ কমিটির বৈঠকে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

আজকের সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিশেষ কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এবং এ বিষয়ে তাদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে।

 





 

রাজনীতি

আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির

তারেক রহমানকে ঠিক করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন : নাহিদ ইসলাম

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি

মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মীদের রেমিট্যান্সে ভোগান্তি, হাসনাতের চার দফা প্রস্তাব

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today1063
Yesterday5469
TOTAL7393937