ভয়েস এশিয়ান, ১৮ সেপ্টেম্বর, ২০২৬।। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।