| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ১১-০৯-২০২৬

বৃষ্টিতে বাড়ল সবজির দাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১১ সেপ্টেম্বর, ২০২৬।। কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন। প্রতি কেজি গোল বেগুনের দাম উঠেছে ১৪০ টাকা। এছাড়া বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা। শুক্রবার  রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা ও ঢ্যাঁড়স ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, আজ বাজারে এসে দেখলাম সবজির দাম বেশ চড়া। প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে তুলনামূলকভাবে কম দামে পাওয়া গেলেও আজ বেশ বাড়তি দামে কিনতে হচ্ছে।

সবজির দাম বাড়ার কারণ সম্পর্কে রামপুরা বাজারের বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। আজ পাইকারি বাজার থেকে সবজি কিনতে গিয়ে দেখেছি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি ১৪০ টাকা। অন্যদিকে পেঁপে পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে, ৩০ টাকা কেজি। বৃষ্টি কমে গেলে সরবরাহ স্বাভাবিক হয়ে সবজির দামও কমতে পারে।

 





 

অর্থ-বাণিজ্য

মুরগি ও ডিমের দামে হাঁসফাঁস, স্বস্তি নেই মাছের বাজারেও

সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন সামিটের আজিজ খান

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

খাদ্যের দামে ৪ বছরের রেকর্ড! সামনে আরও বড় ঝুঁকি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today2248
Yesterday5451
TOTAL7347187