| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ১০-০৯-২০২৬

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ সেপ্টেম্বর, ২০২৬।। টানা দুই মাস ধরে বাড়ছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। আগস্টে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানোর পর সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এ মাসে প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা, যা আগস্টে ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার থেকে বাড়িয়ে এ মাসে ১ দশমিক শূন্য ৭৭০ ডলার করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।

কমিশনের আদেশে বলা হয়, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে জেট এ-১-এর প্লাটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এর আগে জুন মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়।

এর আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ের মাধ্যমে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ৭ মে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।

 

 





 

অর্থ-বাণিজ্য

বৃষ্টিতে বাড়ল সবজির দাম

মুরগি ও ডিমের দামে হাঁসফাঁস, স্বস্তি নেই মাছের বাজারেও

সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন সামিটের আজিজ খান

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

খাদ্যের দামে ৪ বছরের রেকর্ড! সামনে আরও বড় ঝুঁকি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online12
Today2251
Yesterday5451
TOTAL7347190