| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৬-০৯-২০২৬

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন সামিটের আজিজ খান


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ সেপ্টেম্বর, ২০২৬।। ২০২৫ সালের তালিকায় আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার উল্লেখ করেছিল ফোর্বস। তবে এখন বিলিয়নিয়ার প্রোফাইলে তার সম্পদের পরিমাণ কিছুটা কমে প্রায় ১০০ কোটি ডলার দেখানো হচ্ছে।

ফোর্বসের প্রোফাইল অনুযায়ী, আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। আজিজ খানের সম্পদের প্রধান উৎস জ্বালানি ও বিদ্যুৎ খাত। বাংলাদেশে সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসনসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জেরা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদার।

২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১ হাজার ৬১০ কোটি ডলার। ১ হাজার ৪৩০ কোটি ডলার সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি।

 





 

অর্থ-বাণিজ্য

বৃষ্টিতে বাড়ল সবজির দাম

মুরগি ও ডিমের দামে হাঁসফাঁস, স্বস্তি নেই মাছের বাজারেও

সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

খাদ্যের দামে ৪ বছরের রেকর্ড! সামনে আরও বড় ঝুঁকি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today2382
Yesterday5451
TOTAL7347321