| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৭-০৯-২০২৬

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৭ সেপ্টেম্বর, ২০২৬।। হচ্ছে না নতুন বিনিয়োগ, জ্বালানি সংকটে উৎপাদনে থাকা কারখানাগুলোরও বেহাল দশা। এমন সময়ই সুখবর এলো দেশের রপ্তানি খাতে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি আয় এসেছে সাড়ে ৭ বিলিয়ন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ বেশি। আয়ের প্রায় পুরোটাই এসেছে তৈরি পোশাক খাত থেকে। জুলাইয়ে এ খাত থেকে রপ্তানি কিছুটা কমলেও আগস্টে বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

বিজিএমইএ সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, জ্বালানি ছাড়া আপনি কোন ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না ভালোমতো। তার ওপরে গার্মেন্টস সেক্টর তো অবশ্যই। শিল্পখাত অবশ্যই একটা বড় ব্যাপার। এমন একটি উপায় বের করা দরকার, যাতে মালিকরা প্ল্যান করতে পারে এবং মিনিমামটা তারা যাতে অর্জন করতে পারে। 

এই অর্থনীতিবিদের মতে, ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কনীতির কারণে রপ্তানিতে যে মন্দাভাব ছিল, মার্কিন বাজারে তা কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ। তবে টেকসই অর্থনীতির স্বার্থে একক খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের পরামর্শ তার।

অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ বলেন, বাংলাদেশসহ আরও বেশ কিছু দেশের ওপর অ্যাডিশনাল ট্যারিফ কি ৩৭ থাকবে, নাকি ১৯ হবে বা ১০ হবে—এই অনিশ্চয়তা এবং সামনের দিনে ব্যয়বহুল হতে পারে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। একটা যে ডিসলোকেশন সেখান থেকে গার্মেন্টস অর্ডার কিন্তু কিছু হলেও পড়ে গেছে। সেই তুলনায় এখন নিশ্চিয়তা আছে, কারণ ইউএস ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফ আর নেই। অন্য ট্যারিফ আছে, তেব যেটিই আছে, এটির নিশ্চয়তা আছে।   

তার মতে, চলতি অর্থবছরের শুরুটা ইতিবাচক হলেও আগামী মাসগুলোতে বৈশ্বিক চড়া মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক সংকট চ্যালেঞ্জ তৈরি করবে দেশের রপ্তানি খাতে।

 

 





 

অর্থ-বাণিজ্য

বৃষ্টিতে বাড়ল সবজির দাম

মুরগি ও ডিমের দামে হাঁসফাঁস, স্বস্তি নেই মাছের বাজারেও

সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ

আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন সামিটের আজিজ খান

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

খাদ্যের দামে ৪ বছরের রেকর্ড! সামনে আরও বড় ঝুঁকি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today2367
Yesterday5451
TOTAL7347306