| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি তারিখ : ০৩-১১-২০২৬

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: মেসেজ থেকেই সেভ করা যাবে নম্বর


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৩ নভেম্বর, ২০২৬।। মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘স্মার্ট টেক্সট অ্যাকশনস’ নামে নতুন একটি সুবিধা চালু করছে। এর ফলে ব্যবহারকারীরা এখন চ্যাট বা কথোপকথন থেকেই ফোন নম্বর সেভ করা, ইমেইল পাঠানো কিংবা ক্যালেন্ডারে কোনো ইভেন্ট যুক্ত করার মতো কাজগুলো সরাসরি করতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই আপডেটের ফলে হোয়াটসঅ্যাপ এখন ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের মেসেজ থেকে নির্দিষ্ট কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। কোনো মেসেজে ফোন নম্বর, তারিখ, সময়, ইমেইল ঠিকানা বা কোনো স্থানের নাম থাকলে অ্যাপটি সেই শব্দের নিচে একটি বিন্দুযুক্ত (ডটেড) দাগ বা আন্ডারলাইন দেখায়। এই আন্ডারলাইন করা টেক্সটে ট্যাপ করলে বা চেপে ধরলে একটি পপ-আপ মেনু আসবে, যেখানে প্রয়োজনীয় শর্টকাট বা কাজের বিকল্পগুলো দেখাবে। এটি পাঠানো এবং আসা—উভয় মেসেজের ক্ষেত্রেই কাজ করবে।

মেনু থেকে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। যেমন, অ্যাপটি কোনো ফোন নম্বর শনাক্ত করলে সেটি কপি করা, সেভ করা বা সরাসরি কল করার সুযোগ দেবে। তারিখ ও সময়ের ক্ষেত্রে তা কপি করে ডিভাইসের ক্যালেন্ডারে যুক্ত করা বা নতুন ইভেন্ট তৈরি করার অপশন থাকবে। একইভাবে, কোনো ঠিকানা বা লোকেশনে ট্যাপ করলে তা সরাসরি ম্যাপে খুলে যাবে এবং ইমেইলে ট্যাপ করলে ইমেইল পাঠানোর অপশন আসবে।

কেউ এই শর্টকাটগুলো ব্যবহার করতে না চাইলে তিনি আন্ডারলাইন করা টেক্সট এড়িয়ে স্বাভাবিকভাবে চ্যাট চালিয়ে যেতে পারবেন। আগে থেকেও এসব কাজের কিছু অপশন হোয়াটসঅ্যাপে ছিল, তবে নতুন ফিচারটি একে আরও গোছানো রূপ দিয়েছে।

এ ছাড়া নতুন ফিচারে ব্যবহারকারীদের মতামত জানানোরও সুযোগ রাখা হয়েছে, যার মাধ্যমে তারা শর্টকাটগুলো কতটা কার্যকর তা জানাতে পারবেন। হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে এখনো এই ফিচারের ঘোষণা দেয়নি, তবে ধীরে ধীরে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

 

 





 

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি

এআইয়ের চাপে গুগলের ব্যবসায় ধাক্কা, একদিনেই উধাও ৫০১ বিলিয়ন ডলার

ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে মুসলিমদের সামাজিক মাধ্যম আলফাফা

২ হাজার ডলারের ফোল্ডিং আইফোন বাজারে, নেই উন্মাদনা

অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা জরিমানা

এত দামি ফোন কিনেও স্বস্তি নেই, আইফোন ১৮ প্রো ম্যাক্সেও গ্রিনলাইন

নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস

এআই বিপ্লবের আড়ালে বাংলাদেশের নতুন ঝুঁকি

এআই দিয়ে আ.লীগের ভুয়া সংবাদ প্রচার, ২৯ অ্যাকাউন্ট বন্ধ

সাড়ে ৫ হাজার টাকায় স্মার্টফোন

দিন দিন ‘গরিব’ হচ্ছেন ইলন মাস্ক

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today578
Yesterday5822
TOTAL7692134