| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি তারিখ : ২৯-০৯-২০২৬

অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা জরিমানা


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৯ সেপ্টেম্বর, ২০২৬।। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত অ্যাপলকে প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার ২২৫ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তির পেটেন্ট চুরির অভিযোগে সান ডিয়াগোভিত্তিক প্রতিষ্ঠান ট্যাকশন টেকনোলজির করা মামলায় এই রায় দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত রায় দেন, অ্যাপলের ট্যাপটিক প্রযুক্তির দুটি পেটেন্ট ট্যাকশন টেকনোলজি থেকে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অ্যাপলকে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ট্যাকশন টেকনোলজি হেডফোন ও গেমিং হেডসেটসহ বিভিন্ন পণ্যের জন্য হ্যাপটিক প্রযুক্তি তৈরি করে। প্রতিষ্ঠানটি ২০২১ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ ছিল, কোনো অনুমতি বা লাইসেন্স ছাড়াই অ্যাপল তাদের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পণ্য বিক্রি করছে।

তবে অ্যাপল অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ট্যাকশনের প্রযুক্তি থেকে তাদের ট্যাপটিক মৌলিকভাবে আলাদা।

রায়ের পর অ্যাপল জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্ত ও ক্ষতিপূরণের পরিমাণের সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করে এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

মামলায় ট্যাকশন অভিযোগ করেছিল, অ্যাপল তাদের উদ্ভাবন ও সাফল্য থেকে সুবিধা নিয়ে লাইসেন্স বা অনুমতি ছাড়াই পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করছে।

অ্যাপলের ট্যাপটিক ইঞ্জিন আইফোন ও অ্যাপল ওয়াচে স্পর্শের অনুভূতি তৈরি করতে সূক্ষ্ম কম্পন ব্যবহার করে। ফোনে নোটিফিকেশন, বোতাম চাপার অনুভূতিসহ বিভিন্ন কাজে এই হ্যাপটিক ব্যবহৃত হয়।

অ্যাপল ২০১৪ সালে অ্যাপল ওয়াচে ট্যাপটিক ইঞ্জিন প্রযুক্তি চালু করে। পরে আইফোনসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আইফোন ৬এস-এ আগের প্রচলিত কম্পন মোটরের পরিবর্তে ট্যাপটিক ইঞ্জিন ব্যবহার করা হয়।

তবে অ্যাপল ইচ্ছাকৃতভাবে ট্যাকশনের পেটেন্ট লঙ্ঘন করেছে বলে রায় দেয়নি আদালত। ফলে মামলায় ইচ্ছাকৃত পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়নি।

অ্যাপলের জন্য এই রায় এমন এক সময়ে এলো, যখন প্রতিষ্ঠানটিতে শীর্ষ পর্যায়ে নেতৃত্বের পরিবর্তন চলছে। চলতি মাসের শুরুতে টিম কুকের স্থলাভিষিক্ত হয়ে জন টার্নাস অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন।





 

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি

১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

সিঙ্গাপুরের চিপ বাণিজ্য ঘিরে বাড়ছে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

মালয়েশিয়ায় গুগলের ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ, চাকরি পাবেন ৩৭ হাজার মানুষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: মেসেজ থেকেই সেভ করা যাবে নম্বর

এআইয়ের চাপে গুগলের ব্যবসায় ধাক্কা, একদিনেই উধাও ৫০১ বিলিয়ন ডলার

ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে মুসলিমদের সামাজিক মাধ্যম আলফাফা

২ হাজার ডলারের ফোল্ডিং আইফোন বাজারে, নেই উন্মাদনা

এত দামি ফোন কিনেও স্বস্তি নেই, আইফোন ১৮ প্রো ম্যাক্সেও গ্রিনলাইন

নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today5617
Yesterday7377
TOTAL7857052