| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি তারিখ : ১৮-০৭-২০২৬

দিন দিন ‘গরিব’ হচ্ছেন ইলন মাস্ক


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৮ জুলাই, ২০২৬।। দিনকে দিন ‘গরিব’ হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। হাওয়া হয়ে যাচ্ছে তার সম্পদ। যদিও মাত্র কয়েক দিন আগেই তিনি হয়েছিলেন বিশ্বের একমাত্র ট্রিলিয়নিয়ার। কিন্তু সুদিন স্থায়ী হলো না!  স্পেসএক্সের শেয়ারের বড় দরপতনে তার সম্পদ কমে দাঁড়িয়েছে ৭৯৭ বিলিয়ন ডলারে। শুধু শুক্রবারেই তার সম্পদ কমেছে সাড়ে ৪০ বিলিয়ন ডলার। তবে এত বড় ধাক্কার পরও বিশ্বের শীর্ষ ধনীর আসন এখনো তারই দখলে।

ফোর্বসের হিসাবে এখন তার সম্পদের পরিমাণ ৭৯৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

গত মঙ্গলবার নাসডাকে স্পেসএক্সের শেয়ারের দাম ছিল প্রায় ১৪২ দশমিক ৫০ ডলার। শুক্রবার লেনদেন শেষে এই দাম কমে দাঁড়িয়েছে ১২৩ দশমিক ৯৯ ডলার।

বিশ্লেষকদের মতে, এটি মূলত বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার ফল। কোম্পানির মৌলিক ব্যবসায়িক অবস্থানে বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত নয়।

জুনে স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক হয়। লেনদেনের প্রথম দিনেই এই কোম্পানির মূল্যায়ন দাঁড়ায় ২ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে ইলন মাস্ক হয়ে যান পৃথিবীর প্রথম ট্রিলিয়নেয়ার। তিনি এই কোম্পানির ৩৮ শতাংশ শেয়ারের মালিক।

আইপিওর নথি অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের দামে প্রতি ১ ডলার ওঠানামায় ইলন মাস্কের সম্পদ প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার পরিবর্তিত হয়।

এদিকে কমেছে মাস্কের আরেক কোম্পানি টেলসার শেয়ারের দামও। টেসলার ১১ শতাংশ শেয়ারের মালিক মাস্ক। শুক্রবার একদিনেই টেসলার শেয়ারের দাম কমেছে ১০ ডলারের বেশি। লেনদেন শেষে এদিন দাম দাঁড়িয়েছে ৩৮০ দশমিক ৮৪ ডলারে।





 

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি

এআই বিপ্লবের আড়ালে বাংলাদেশের নতুন ঝুঁকি

এআই দিয়ে আ.লীগের ভুয়া সংবাদ প্রচার, ২৯ অ্যাকাউন্ট বন্ধ

সাড়ে ৫ হাজার টাকায় স্মার্টফোন

আইসিটি উন্নয়নে মুসলিমবিশ্বে এগিয়ে সৌদি আরব

ডিপফেক কী? যেভাবে বুঝবেন ছবি-ভিডিও ডিপফেক

ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

৪০ মিনিট পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ‘কামব্যাক’

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

অনলাইন গেমিংয়ের ওপর বসছে ২৫ শতাংশ উৎসে কর

অ্যালগরিদমে বড় পরিবর্তন, ইনস্টাগ্রামে কপি কন্টেন্ট শেয়ারের বিষয়ে কড়াকড়ি

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online12
Today1088
Yesterday5469
TOTAL7393962