| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি তারিখ : ০২-০৫-২০২৬

অ্যালগরিদমে বড় পরিবর্তন, ইনস্টাগ্রামে কপি কন্টেন্ট শেয়ারের বিষয়ে কড়াকড়ি


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০২ মে, ২০২৬।। মেটা আবারও ইনস্টাগ্রামের অ্যালগরিদমে বড় পরিবর্তন এনেছে। লক্ষ্য একটাই, মৌলিক কনটেন্টকে এগিয়ে দেওয়া এবং কপি-পেস্ট নির্ভর অ্যাকাউন্টগুলোকে শাস্তি দেওয়া।
 
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানায়, নতুন নীতিমালায় অরিজিনাল পোস্টগুলোকে বেশি প্রচার দেওয়া হবে, আর অন্যের ছবি বা ক্যারোসেল কপি করে পোস্ট করা অ্যাকাউন্টগুলোর রিচ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
 
মেটা জানায়, ইনস্টাগ্রামের ‘রেকমেন্ডেশন অ্যালগরিদম’ আপডেট করে ফটো ও ক্যারোসেল পোস্টের ক্ষেত্রে মৌলিকত্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ, কোনো ছবি বা একাধিক ছবির পোস্ট যদি নির্মাতা নিজে তৈরি না করেন, কিংবা বড় ধরনের পরিবর্তন না আনেন; তবে নতুন দর্শকদের কাছে সেই অ্যাকাউন্ট আর সুপারিশে বা রেকমেন্ডেশনে আসবে না।
 
এই উদ্যোগ মূলত সেই অ্যাগ্রিগেটর বা সংগ্রাহক অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে, যারা অন্যদের তৈরি কনটেন্ট নিজের আইডিতে পুনরায় পোস্ট করে থাকে। ২০২৪ সালে ‘রিলস’ কপি করার কারণে অ্যাকাউন্টগুলোকে শাস্তি দেওয়ার নিয়ম চালু হয়েছিল, এবার সেই একই নীতি ছবি ও ক্যারোসেল পোস্টেও প্রযোজ্য হবে।
 
একই ধরনের কঠোরতা ফেসবুকেও এনেছে মেটা, যাতে নির্মাতারা আরও উন্নত ও নিজস্ব কনটেন্ট তৈরি করতে উৎসাহিত হন।
 
এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ‘আপনার অ্যাকাউন্ট থেকে এমন রিল, ফটো বা ক্যারোসেল পোস্ট করা হয়, যা আপনি নিজে তৈরি করেননি বা বড় কোনো পরিবর্তন আনেননি তবে নতুন দর্শকদের কাছে আপনার অ্যাকাউন্টের সুপারিশ পৌঁছাবে না।’
 
কোম্পানিটি বলছে, তবে নতুন নিয়ম মিম পেজ, ফ্যান অ্যাকাউন্ট বা আলোচনামূলক পেজগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এসব অ্যাকাউন্ট সাধারণত অন্য উৎসের কনটেন্ট ব্যবহার করে আলোচনা তৈরি করে। মেটার পরামর্শ, অন্যের কনটেন্ট শেয়ার করলেও উল্লেখযোগ্য এডিটিং, ভয়েসওভার বা গ্রাফিক্স যোগ করে সেটিকে মৌলিক রূপ দিতে হবে। শুধু ওয়াটারমার্ক বা ক্রেডিট দেওয়াকে আর ‘অরিজিনাল’ হিসেবে গণ্য করা হবে না।
 
আরেকটি বড় প্রশ্নও হলো— ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া কোনো ছবির প্রকৃত প্রথম নির্মাতা কে, তা কীভাবে শনাক্ত করা হবে? বিশেষত পুরোনো এক্স বা টাম্বলার পোস্টের স্ক্রিনশট দিয়ে তৈরি মিমগুলোর ক্ষেত্রে বিষয়টি আরও জটিল।
 
তবে কনটেন্ট নির্মাতারা ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ ফিচারে দেখে জানতে পারবেন তাদের রিচ কমানো হয়েছে কি না। আর ভুলবশত শাস্তি পাওয়া মনে হলে আপিল করার সুযোগও থাকবে।




 

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি

সাড়ে ৫ হাজার টাকায় স্মার্টফোন

দিন দিন ‘গরিব’ হচ্ছেন ইলন মাস্ক

আইসিটি উন্নয়নে মুসলিমবিশ্বে এগিয়ে সৌদি আরব

ডিপফেক কী? যেভাবে বুঝবেন ছবি-ভিডিও ডিপফেক

ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

৪০ মিনিট পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ‘কামব্যাক’

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

অনলাইন গেমিংয়ের ওপর বসছে ২৫ শতাংশ উৎসে কর

তীব্র জ্বালানি সংকটে টেলিযোগাযোগ খাতে নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র

নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today2388
Yesterday5451
TOTAL7347327