| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি তারিখ : ২২-০৪-২০২৬

তীব্র জ্বালানি সংকটে টেলিযোগাযোগ খাতে নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ এপ্রিল, ২০২৬।। দেশজুড়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংর বিরূপ প্রভাব পড়ছে টেলিকম খাতে। বিভিন্ন অঞ্চল থেকে সাইট ডাউনের খবর আসছে। ডেটা সেন্টার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা। পপসমূহও বন্ধের উপক্রম হয়েছে। 

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন, মোবাইল অপারেটদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। বিষয়টি নীতি নির্ধারকদের জানানো হয়েছে। বলা হচ্ছে, তৃণমূলে ১০ থেকে ১৫ শতাংশ সাইট ডাউন বা বন্ধ হয়েছে। যার প্রভাবে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা প্রদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম বলেছেন, সব অপারেটরের ক্ষেত্রে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ টাওয়ারে কোনো বিদ্যুৎ নেই। যতটুকু পারছি আমরা জেনারেটর দিয়ে চালাচ্ছি, যেখানে পারছি না সেখানে নেটওয়ার্ক বন্ধ থাকছে। নেটওয়ার্কটা এখন খুব দুর্বল জায়গায় আছে। যদি এটার সুরহা না হয় এবং এভাবে যদি চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ চলে যায়, তাহলে কোর নেটওয়ার্কগুলো হুমকির মধ্যে পড়ে যাবে।

দেশের চার মোবাইল ফোন অপারেটরের ২৭টি ডেটা সেন্টার আছে। প্রতিটি ডেটা সেন্টারের জন্য সচল রাখার জন্য ব্যবহার হচ্ছে একাধিক জেনারেটর। প্রতিটি জেনারেটরের জন্য প্রতিদিন দরকার পড়ছে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার লিটার ডিজেল। এর সাথে টাওয়ার সচল রাখতে আরো বাড়তি জ্বালানির প্রয়োজন।

এমটব বলছে, নেটওয়ার্ক সচল রাখার জন্য বর্তমানে প্রতিদিন ১ লাখ লিটারের বেশি জ্বালানির দরকার হচ্ছে। কিন্তু স্থানীয় ফিলিং স্টেশন থেকে চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে খুবই সামান্য। 

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেছেন, যথেষ্ট পরিমাণ সহযোগিতা-সহমর্মিতার কথা বলা হয়েছে। কিন্তু মাঠপর্যায়ে বাস্তবায়ন পর্যায়ে গিয়ে এটার একটু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। বিপিসি যদি পেট্রোল পাম্প বা ডিপোগুলোকে একটা নির্দেশনা দিয়ে দেয়, নিরবচ্ছিন্ন আমরা যেন উনাদের কাছ থেকে সহযোগিতা পাই। 

টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি এ খাতে জরুরি জ্বালানি সবরাহের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। করণীয় নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো ও মোবাইল অপারেটরদের নিয়ে সভা আহ্বান করেছে বিটিআরসি।





 

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি

সাড়ে ৫ হাজার টাকায় স্মার্টফোন

দিন দিন ‘গরিব’ হচ্ছেন ইলন মাস্ক

আইসিটি উন্নয়নে মুসলিমবিশ্বে এগিয়ে সৌদি আরব

ডিপফেক কী? যেভাবে বুঝবেন ছবি-ভিডিও ডিপফেক

ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

৪০ মিনিট পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ‘কামব্যাক’

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

অনলাইন গেমিংয়ের ওপর বসছে ২৫ শতাংশ উৎসে কর

অ্যালগরিদমে বড় পরিবর্তন, ইনস্টাগ্রামে কপি কন্টেন্ট শেয়ারের বিষয়ে কড়াকড়ি

নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাই করছে

আইটি/বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today2393
Yesterday5451
TOTAL7347332