| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২২-১০-২০২৬

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ অক্টোবর, ২০২৬।। খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সকাল ৯টায় দিকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন এবং ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করেন। এরপর সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টায় ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

 





 

জাতীয়

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

নৌপথে মোংলার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় দফায় অবরোধে বন্ধ সাজেক, বিপাকে পর্যটকরা

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে বৃষ্টির আভাস

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ, ঝুটের গুদামসহ একাধিক দোকান

সৌদিতে ১৬ বছরে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেরও নিতে হবে নিবন্ধন, আবেদন শুরু নভেম্বরে

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today5491
Yesterday8225
TOTAL7589283