| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-১০-২০২৬

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ অক্টোবর, ২০২৬।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। 

একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।   

রাঙামাটির সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, দুর্গাপূজার ছুটিতে সাজেকে সকালে ও বিকেলে মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি পর্যটন প্রবেশ করেছে। এখন হঠাৎ বিকেলে বন্ধের কর্মসূচি ঘোষণা করেছে। এখন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কীভাবে পর্যটকদের নিরাপদে বের করা যায় সেটি আলোচনা করবো। 





 

জাতীয়

সৌদিতে ১৬ বছরে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেরও নিতে হবে নিবন্ধন, আবেদন শুরু নভেম্বরে

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

৭ রোগে আক্রান্তরা পাবেন লাখ টাকা করে অনুদান, আবেদন করবেন যেভাবে

১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today1811
Yesterday8225
TOTAL7585603