| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-১০-২০২৬

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ অক্টোবর, ২০২৬।। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সাতজনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) সবচেয়ে বেশি ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১, খুলনা বিভাগে ১৫৫, ময়মনসিংহ বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ১১১ ও রংপুর বিভাগে ২৮ ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৭৮ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে। 

 

 





 

জাতীয়

সৌদিতে ১৬ বছরে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেরও নিতে হবে নিবন্ধন, আবেদন শুরু নভেম্বরে

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

৭ রোগে আক্রান্তরা পাবেন লাখ টাকা করে অনুদান, আবেদন করবেন যেভাবে

১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online23
Today1810
Yesterday8225
TOTAL7585602