| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২২-১০-২০২৬

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ অক্টোবর, ২০২৬।। সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন রুটে ফের ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। 

২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। তবে মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। 

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

 





 

জাতীয়

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

নৌপথে মোংলার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় দফায় অবরোধে বন্ধ সাজেক, বিপাকে পর্যটকরা

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে বৃষ্টির আভাস

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ, ঝুটের গুদামসহ একাধিক দোকান

সৌদিতে ১৬ বছরে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেরও নিতে হবে নিবন্ধন, আবেদন শুরু নভেম্বরে

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today5494
Yesterday8225
TOTAL7589286