| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২২-১০-২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে বৃষ্টির আভাস


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ অক্টোবর, ২০২৬।। বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবারের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এটি তৈরি হয়ে আরও ঘনীভূত হওয়ার পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২১ অক্টোবর) আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শুক্রবারের দিকে বঙ্গোপসাগরের আরেকটি এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও নতুন লঘুচাপের গতিপ্রকৃতি ও এর প্রভাবের ওপর আবহাওয়ার পরিস্থিতি নির্ভর করবে।

 





 

জাতীয়

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

নৌপথে মোংলার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় দফায় অবরোধে বন্ধ সাজেক, বিপাকে পর্যটকরা

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ, ঝুটের গুদামসহ একাধিক দোকান

সৌদিতে ১৬ বছরে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা

বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট

রাস্তার পাশের পিঠা-পুরির দোকানেরও নিতে হবে নিবন্ধন, আবেদন শুরু নভেম্বরে

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today5495
Yesterday8225
TOTAL7589287