| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৫-১০-২০২৬

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ অক্টোবর, ২০২৬।। ২০২৬ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞান দিয়ে। চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন চিকিৎসাবিজ্ঞানী। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই তিন বিজ্ঞানীকে এ পুরস্কার দেয়া হয়েছে।

এবারের চিকিৎসাবিজ্ঞানের পুরস্কারের মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। আগামী শুক্রবারের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নামও ঘোষণা করা হবে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের মেরি ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল এবং জাপানের শিমুন সাকাগুচিকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজস্ব কোষ ও বাইরের ক্ষতিকর উপাদানের মধ্যে পার্থক্য করে—এ বিষয়ে তাদের আবিষ্কারের জন্য এই পুরস্কার দেয়া হয়েছিল।

এর আগে ২০২৪ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয় যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসাবিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুনকে। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের ওই পুরস্কার দেয়া হয়েছিল।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা অর্থমূল্যের পুরস্কার দেয়া হয়, যা ১০ লাখ ইউরোর কিছু বেশি বা ১২ লাখ মার্কিন ডলারের সমান।

প্রসঙ্গত, প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ১৯০১ সাল থেকে দেয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন।

তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য—এই ৫টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নামকরণ হবে তার নামে। ১৯৬৯ সাল থেকে এই ৫ বিভাগের সঙ্গে যুক্ত হয় অর্থনীতিও।

 





 

আন্তর্জাতিক

‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদিতে পাকিস্তান-তুরস্কের বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

সৌদি আরবের ২ বিমানবন্দরে হামলা

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

সিঙ্গাপুরে ইসলাম শেখাতে লাগবে নিবন্ধন

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

বিশ্বে বছরে অপচয় হচ্ছে শতকোটি টনের বেশি খাদ্য

বন্যায় ব্যাংকক বিমানবন্দরে আটকা ৫ হাজার ব্যাগ

হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

আমিরাতে একাধিক ফ্লাইট বাতিল, যাত্রীদের সতর্কবার্তা

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today3826
Yesterday6934
TOTAL7489808