| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ৫ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৫-০৯-২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

আমিরাতে একাধিক ফ্লাইট বাতিল, যাত্রীদের সতর্কবার্তা


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ সেপ্টেম্বর, ২০২৬।। মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বেশ কয়েকটি ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে। এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একাধিক ফ্লাইটে বিলম্বের খবর পাওয়া যায়। গালফ নিউজ জানিয়েছে, এয়ারলাইনগুলো তাদের কার্যক্রম চালিয়ে গেলেও পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানি এয়ারলাইনগুলোর ইউএইগামী এবং ইউএই থেকে পরিচালিত ফ্লাইট স্থগিত করেছে দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ)। ২৪ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুক্রবার সকালে কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকলেও যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।

আবুধাবি থেকেও একাধিক ফ্লাইটে বিলম্বের খবর পাওয়া গেছে। ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, বেশির ভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাহরাইন, কুয়েত ও রিয়াদগামী কয়েকটি ফ্লাইটে বিলম্ব হয়েছে।

যেসব ফ্লাইটে পরিবর্তন

এমিরেটসের বাহরাইন ও কুয়েতগামী ফ্লাইট স্বাভাবিকভাবে চললেও ভোরের কয়েকটি ফ্লাইটে সামান্য বিলম্ব হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে ম্যানিলাগামী ইকে৩৩০, বাগদাদগামী ইকে৯৪৩, মেলবোর্নগামী ইকে৪০৪, করাচিগামী ইকে৬০৬ ও ফুকেটগামী ইকে৩৯০।

ইতিহাদ এয়ারওয়েজের বাহরাইনগামী ইওয়াই৬৪৭, কুয়েতগামী ইওয়াই৬৫৩ এবং রিয়াদগামী ইওয়াই৫৫১ ফ্লাইটে বিলম্ব হয়েছে।

এয়ার আরাবিয়ার শারজাহ-কুয়েত রুটের জি৯০৬৮ ও জি৯১২৪, শারজাহ-বাহরাইন রুটের জি৯১০৭ এবং আবুধাবি-কুয়েত রুটের ৩এল০২০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে বিভিন্ন দেশের বিমান সংস্থা ইউএইতে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে। এয়ার আস্তানা ১ ও ২ অক্টোবর আলমাটি ও আস্তানা থেকে দুবাই ফ্লাইট চালুর কথা জানিয়েছে। ফিলিপাইন এয়ারলাইনস ২ অক্টোবর ম্যানিলা-দুবাই সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।

উইজ এয়ার ২৪-২৫ অক্টোবর দুবাই এবং অক্টোবরের শেষ দিকে আবুধাবি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। লুফথানসা ২৫ অক্টোবর দুবাই-ফ্রাঙ্কফুর্ট ও দুবাই-মিউনিখ ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে।

সুইস ২৭ অক্টোবর দুবাই-জুরিখ ফ্লাইট চালু করবে। ইউরোউইংস ১ নভেম্বর বার্লিন ও স্টুটগার্ট এবং ৩ নভেম্বর কোলোন/বন থেকে দুবাই ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ ৩ নভেম্বর দুবাই ফ্লাইট চালুর কথা জানিয়েছে। তবে আবুধাবি ফ্লাইট শীতকাল ২০২৭-২৮ পর্যন্ত স্থগিত থাকবে। অস্ট্রিয়ান এয়ারলাইনস ১২ ডিসেম্বর দুবাই-ভিয়েনা ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেছে।

যাত্রীদের জন্য পরামর্শ

শুক্রবার বা সপ্তাহান্তে ইউএই থেকে যাত্রা করা যাত্রীদের বাড়ি থেকে বের হওয়ার আগে নির্দিষ্ট ফ্লাইটের অবস্থা যাচাই করতে বলা হয়েছে। বিমানবন্দরে অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ক্ষেত্রে অন্তত চার ঘণ্টা সময় হাতে রাখতে বলা হয়েছে।

সম্ভব হলে অনলাইনে চেক-ইন করে রাখা, যানজট, চেক-ইন, নিরাপত্তা তল্লাশি ও ইমিগ্রেশনের জন্য অতিরিক্ত সময় হাতে রাখা এবং এয়ারলাইনের কাছে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীদের শেষ মুহূর্তে ফ্লাইটের সময় পরিবর্তন, বিলম্ব, বাতিল বা অন্য বিমানবন্দরে ফ্লাইট ঘুরিয়ে দেওয়ার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন ও সংশ্লিষ্ট বিমানবন্দরের অফিসিয়াল চ্যানেল থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

 

 





 

আন্তর্জাতিক

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

বিশ্বে বছরে অপচয় হচ্ছে শতকোটি টনের বেশি খাদ্য

বন্যায় ব্যাংকক বিমানবন্দরে আটকা ৫ হাজার ব্যাগ

হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

দুর্গাপূজার আগেই কলকাতার হোটেল ব্যবসায় ধস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে তিন শর্ত ইরানের

হিমালয়ের হিমবাহে বাড়ছে ঝুঁকি, বিপদে বাংলাদেশসহ ৮ দেশ!

পাইপলাইনে হামলার পর ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বন্ধ সৌদি আরামকোর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today1488
Yesterday5648
TOTAL7473867