| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২১-০৯-২০২৬

আইসিসির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ সেপ্টেম্বর, ২০২৬।। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক এই বিচারিক সংস্থাটির সঙ্গে প্রায় সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হয়ে পড়বে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালেই চলতি সপ্তাহে এ সংক্রান্ত নির্বাহী আদেশ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।

এর আগে আইসিসির নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিলেও এবার পুরো সংস্থাটির ওপরই সর্বাত্মক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে ৬ থেকে ৭ মাসের একটি অন্তর্বর্তীকালীন সময় দেওয়া হতে পারে।

মূলত আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্ত এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে সম্প্রতি আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং প্রসিকিউটর কার্যালয়ের জ্যেষ্ঠ আইনজীবী আবদুলায়ে সেইয়ের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মার্কিন সরকারের এমন পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘স্পষ্ট আক্রমণ’ হিসেবে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে আইসিসি।





 

আন্তর্জাতিক

দুর্গাপূজার আগেই কলকাতার হোটেল ব্যবসায় ধস

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে তিন শর্ত ইরানের

হিমালয়ের হিমবাহে বাড়ছে ঝুঁকি, বিপদে বাংলাদেশসহ ৮ দেশ!

পাইপলাইনে হামলার পর ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বন্ধ সৌদি আরামকোর

দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দিল্লি: জয়সওয়াল

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

সমুদ্র পেরিয়ে প্রাণের আকুতি, ইয়েমেনে গৃহহীন লক্ষাধিক মানুষ

এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

সৌদি আরব ও হরমুজে হামলা, ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today998
Yesterday5556
TOTAL7405376