| ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ১৪-০৯-২০২৬

এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৪ সেপ্টেম্বর, ২০২৬।। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে আলেম ও মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেছেন, এআই সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিম সমাজ বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে।

রোববার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড় জেলার কারানথুরের মারকাজু সাকুয়াফাথি সুন্নিয়্যায় শেখ আবুবকর ফাউন্ডেশন কর্তৃক এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে না জানলে আমরা অন্যে প্রভাবাধীন হয়ে পড়ব।

তিনি বলেন, বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো আলেমদের বুঝতে হবে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে।

তবে প্রযুক্তির অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ক্ষতি না করে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নিজেদের বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের জ্ঞান দরকার। আমাদের দক্ষতা দরকার। নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু মূল্যবোধ মুসলিম সমাজে প্রবেশ করতে পারে, যা বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

আনোয়ার বলেন, কোনো সমাজ যদি নতুন প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখে, তাহলে প্রযুক্তিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিচালনা ও প্রভাবিত করার সক্ষমতাও তাদের কমে যায়। এ কারণেই এআইসহ নতুন প্রযুক্তি নিয়ে মুসলিম সমাজের আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যেও যখন আলোচনা বাড়ছে, তখন মুসলিম সমাজ ও আলেমরা এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।

তিনি মুসলিম সমাজকে এআই সম্পর্কে আরও বেশি জানার ও এতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তির অগ্রগতিকে জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপর রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিমের হাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কানথাপুরম এপি আবুবকর মুসলিয়ার।

নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

 

 





 

আন্তর্জাতিক

সৌদি আরব ও হরমুজে হামলা, ২ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

ইন্দোনেশিয়ায় ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ, নিহত ৬

দিল্লিতে কিশোর কুমারের গানে মাতালেন আনোয়ার ইব্রাহিম

সৌদি আরবে হুতির হামলা, মসজিদ ক্ষতিগ্রস্ত

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারতে শি জিনপিং

বিশ্বের জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পেরিম

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার

সাত দিনে হরমুজে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরানি হামলা এড়াতে ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today2322
Yesterday5288
TOTAL7358072