| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ০৫-১০-২০২৬

সিঙ্গাপুরে ইসলাম শেখাতে লাগবে নিবন্ধন


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ অক্টোবর, ২০২৬।। সিঙ্গাপুরে নিয়মিত ১০ জন বা তার চেয়ে বেশি ব্যক্তিকে ইসলামী শিক্ষা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন থেকে ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুরে (এমইউআইএস) নিবন্ধন করতে হবে। শুক্রবার (২ অক্টোবর) থেকে এই সম্প্রসারিত নিবন্ধনসংক্রান্ত নিয়ম কার্যকর হয়েছে।

এই নিয়ম সরাসরি পরিচালিত শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার মধ্যে বাসায় পরিচালিত শিক্ষাও রয়েছে। পাশাপাশি অনলাইনে পরিচালিত শিক্ষার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। পূর্ণকালীন ও খণ্ডকালীন মাদরাসা থেকে শুরু করে কোরআন শিক্ষার ক্লাসসহ বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম এর আওতাভুক্ত। ওমরাহ ও হজের প্রস্তুতিমূলক ক্লাস পরিচালনাকারী ট্রাভেল এজেন্সিগুলোকেও মুসলিম ধর্মীয় বিদ্যালয় হিসেবে নিবন্ধন করতে হবে।

গত শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমইউআইএস জানিয়েছে, সম্প্রসারিত নিবন্ধন ব্যবস্থার আওতায় আনুমানিক ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পড়বে। ২০২৪ সালের Administration of Muslim Law (Amendment) Act, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্টে পাস হয়েছিল এবং এর অধীন আইন বিধিতে আনা সংশোধনীগুলোর ভিত্তিতেই এসব পরিবর্তন করা হয়েছে।

নতুন কাঠামোর অধীনে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থান যদি মাসে অন্তত একবার ১০ বা ততোধিক ব্যক্তিকে ইসলামী শিক্ষা প্রদান করে, তাহলে তাকে এমইউআইএসে নিবন্ধন করতে হবে। এরই মধ্যে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না।

তারা বর্তমান নিবন্ধনের অধীনেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এখনো নিবন্ধিত নয় এমন শিক্ষা প্রদানকারীদের আবেদন জমা দেওয়ার জন্য ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই পরিবর্তনের সময়েও তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

৩ অক্টোবর শনিবার থেকে নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

তবে যে ইসলামী শিক্ষা শুধু পরিবারের সদস্যদের জন্য দেওয়া হয় কিংবা পরিবার ও বন্ধুদের মধ্যে ব্যক্তিগতভাবে ধর্মীয় মতামত বা জ্ঞান বিনিময় করা হয়, এসব ক্ষেত্রে নিবন্ধনের নিয়ম প্রযোজ্য হবে না।

শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্ত নয়—এমন ধর্মীয় সেবাও এই নিয়মের আওতার বাইরে থাকবে। যেমন—রুকইয়াহ ও জানাজাসংক্রান্ত সেবা। একইভাবে সিঙ্গাপুরের বাইরে থেকে পরিচালিত অনলাইন ধর্মীয় ক্লাসের জন্যও নিবন্ধনের প্রয়োজন হবে না। ২০১৭ সালে নিবন্ধিত মুসলিম ধর্মীয় বিদ্যালয় এবং ইসলামী শিক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রদানকারীর সংখ্যা ছিল ৩০৩। ২০২৫ সালে তা বেড়ে ৪৭৫-এ দাঁড়িয়েছে।

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া ডটকম

 

 





 

আন্তর্জাতিক

‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদিতে পাকিস্তান-তুরস্কের বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

সৌদি আরবের ২ বিমানবন্দরে হামলা

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

বিশ্বে বছরে অপচয় হচ্ছে শতকোটি টনের বেশি খাদ্য

বন্যায় ব্যাংকক বিমানবন্দরে আটকা ৫ হাজার ব্যাগ

হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

আমিরাতে একাধিক ফ্লাইট বাতিল, যাত্রীদের সতর্কবার্তা

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today3996
Yesterday6934
TOTAL7489978