| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৭-০৮-২০২৬

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নেপালে মৃত বেড়ে ৩৫৯


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৭ আগষ্ট, ২০২৬।। নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি নদীর আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা দ্রুত বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্যোগে এখনও প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অধিকাংশই বিদেশি পর্যটক রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫৯ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন নেপালি পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে। এ ছাড়া বহু বিদেশি পর্যটক ও স্থানীয় অধিবাসীর সঙ্গে এখনও সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভাটির জেলা চিতওয়ানে ১৩২টি, পূর্ব নওয়ালপরাসিতে ৮২টি, ধাডিংয়ে ৩৩টি, গোর্খায় ৩০টি, রাসুয়ায় ১৭টি, নুয়াকোটে ২৮টি তানাহুনে ২২টি এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

তাদের মধ্যে উদ্ধার ও নিরাপত্তায় নিয়োজিত ৪৪ জন নেপালি সেনাবাহিনীর সদস্য, ২৮ জন নেপাল পুলিশের সদস্য এবং ১৩ জন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যও রয়েছেন। এ ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন থাকা পর্যটকদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন।

তবে রয়টার্স জানিয়েছে, পাহাড়ি নদীর আকস্মিক বন্যা ও ভূমিধসে নিখোঁজের সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে অন্তত এক হাজার জনে। তাদের মধ্যে নেপাল ও চীনের তিব্বত অংশ মিলে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন। নিখোঁজের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি, অন্তত ১৭৭ জন।

 

 





 

আন্তর্জাতিক

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, দ্বিতীয় বন্যার সতর্কতা

নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা, মানতে হবে ৮ ধাপ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, নিখোঁজ ৪০৩

বিশ্বের সেরা জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব ইরান-ওমানের

পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই পাবে প্রায় ৬৭ লাখ টাকা

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today5062
Yesterday6170
TOTAL7249620