| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৬ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৬-০৮-২০২৬

পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৬ আগষ্ট, ২০২৬।। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডে আগুন লাগে।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালের তিনতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পর ওয়ার্ডে থাকা শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নবজাতকের মৃত্যু হয়।

পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল জানান, অগ্নিকাণ্ডের সময় গাইনি ওয়ার্ডে মোট ১৫টি শিশু চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: ডন

 
 

 





 

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব ইরান-ওমানের

দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই পাবে প্রায় ৬৭ লাখ টাকা

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যোগদানের আমন্ত্রণ

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

দুই দেশকেই পারস্পরিক স্বার্থ বিবেচনা করতে হবে: জয়শঙ্কর

নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ নিহত ৫০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের খবর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today2526
Yesterday5469
TOTAL7235831