| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৪-০৮-২০২৬

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৪ আগষ্ট, ২০২৬।। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার একটি খসড়া আইন অনুমোদন করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ’ পরিকল্পনার তৃতীয় ধারা অনুমোদন করেছে কমিশন। এই ধারায় প্রণালি দিয়ে চলাচলের অনুমোদন পাওয়া দেশগুলোর জাহাজ থেকে ইরানের দেওয়া বিভিন্ন সেবার বিপরীতে অর্থ নেওয়ার কথা বলা হয়েছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তাসহ অন্যান্য সেবার জন্য ফি নেওয়া হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিজস্ব নিয়ম ও পরিস্থিতি রয়েছে। এ বিষয়ে ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত আইনটি প্রণালীর তীরবর্তী দেশগুলোর অধিকারও বিবেচনায় নিয়েছে।

কাশকাভি আরও জানান, যেসব দেশের জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে, তাদের কাছ থেকেই এই ফি আদায় করা হবে। অর্থ ইরানি রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় পরিশোধ করা যাবে।

তবে এটি এখনো খসড়া আইন পর্যায়ে রয়েছে। চূড়ান্তভাবে কার্যকর করতে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 





 

আন্তর্জাতিক

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যোগদানের আমন্ত্রণ

দুই দেশকেই পারস্পরিক স্বার্থ বিবেচনা করতে হবে: জয়শঙ্কর

নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ নিহত ৫০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের খবর

ইরানকে ‘সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক আঘাতের’ ঘোষণা ট্রাম্পের

গাজার বন্দরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৭

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

হরমুজ প্রণালি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online12
Today1112
Yesterday5013
TOTAL7228948