| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৬ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৬-০৮-২০২৬

হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব ইরান-ওমানের


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৬ আগষ্ট, ২০২৬।। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন একটি পথ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর এ নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরান ও ওমান।

বিবৃতিতে হরমুজ প্রণালিতে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি যৌথ নৌপথ চালুর প্রস্তাব দিয়েছে দুই দেশ।

ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একটি সাময়িক নৌপথ চালু এবং প্রণালিতে থাকা মাইন অপসারণের লক্ষ্যে ধাপে ধাপে একটি কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। স্থায়ী নৌপথ চালু এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেও আলোচনা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ইরান সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর আল বুসাইদি বলেন, শিগগিরই প্রণালীতে একটি সাময়িক নৌপথ চালুর ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও স্থায়ী সমাধানের বিষয়টি পরে নির্ধারণ করা হবে। শান্তি, সহযোগিতা, স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতার স্বার্থে আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হবে।

আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, প্রস্তাবিত সমঝোতা দেখিয়েছে যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকারের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমান আলোচনা চালিয়ে আসছে। আঞ্চলিক সংঘাতের কয়েক মাস পর ইরান-যুক্তরাষ্ট্রের অচলাবস্থায় থাকা আলোচনায় গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে কৌশলগত এই জলপথ।

 





 

আন্তর্জাতিক

পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই পাবে প্রায় ৬৭ লাখ টাকা

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যোগদানের আমন্ত্রণ

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

দুই দেশকেই পারস্পরিক স্বার্থ বিবেচনা করতে হবে: জয়শঙ্কর

নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ নিহত ৫০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের খবর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today2687
Yesterday5469
TOTAL7235992