| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৬-০৮-২০২৬

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা, মানতে হবে ৮ ধাপ


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৬ আগষ্ট, ২০২৬।। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। বিদেশি কর্মী নিয়োগ ও মালয়েশিয়ায় আনার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে মোট আটটি ধাপ অনুসরণের কথা জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বিবৃতিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিদেশি কর্মী নিয়োগের ৮ ধাপ

১. এফডব্লিউই অনুমোদন

প্রথমে এফডব্লিউসিএমএসের মাধ্যমে এফডব্লিউই অনুমোদনের জন্য আবেদন করতে হবে। এ পর্যায়ে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন জাবাতান তেনাগা করজা সেমেনানজুং মালয়েশিয়া (জেটিকে-এসএম) থেকে ৬০কে ধারার অনুমোদন নিতে হবে। পাশাপাশি মাইফিউচারজবসের মাধ্যমে সংশ্লিষ্ট শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

২. ই-কোটা আবেদন

এরপর এফডব্লিউসিএমএসের মাধ্যমে মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে যাচাইয়ের পর সাক্ষাৎকারের তারিখ দেওয়া হবে। সাক্ষাৎকার শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোটা অনুমোদনের সিদ্ধান্ত জানাবে।

৩. লেভি পরিশোধ

তৃতীয় ধাপে বিদেশি কর্মী নিয়োগের জন্য নির্ধারিত লেভি বা সরকারি ফি পরিশোধ করতে হবে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও মাইআইএমএমএস ব্যবস্থার মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।

৪. শর্তসাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ

নিয়োগদাতাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র বা সুরাত কেলুলুসান বারশারাত (এসকে-বি) সংগ্রহ করতে হবে। মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার ও এফডব্লিউসিএমএসের নির্ধারিত প্রক্রিয়ায় এ অনুমোদন নিতে হবে।

৫. দূতাবাসের আনুষ্ঠানিকতা

বিদেশি কর্মীর নিজ দেশে অবস্থিত মালয়েশিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

৬. কর্মী নিয়োগ ও মালয়েশিয়ায় পাঠানো

উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি বা নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৭. ভিডিআর সংগ্রহ

বিদেশি কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে। এফডব্লিউসিএমএসের মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৮. মালয়েশিয়ায় প্রবেশ

সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশের ব্যবস্থা করা হবে। এ ধাপ শেষ হওয়ার মধ্য দিয়ে বিদেশি কর্মী নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে বিদেশি কর্মী নিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়ান নিয়োগদাতাদের এফডব্লিউসিএমএস পোর্টালে প্রকাশিত অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা ব্যবহার করতে হবে।

নির্ধারিত তালিকার বাইরে থাকা কোনো অননুমোদিত মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি প্রতারণা ও অনিয়মের ঝুঁকি বাড়তে পারে।

কর্তৃপক্ষের মতে, নির্ধারিত নিয়মে বিদেশি কর্মী নিয়োগের প্রতিটি ধাপ সম্পন্ন করা হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে নিয়োগদাতা ও বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষিত হবে এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।

বিদেশি কর্মী নিয়োগের বিস্তারিত নিয়ম এবং অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা জানতে নিয়োগদাতাদের এফডব্লিউসিএমএস পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

 
 

 





 

আন্তর্জাতিক

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, দ্বিতীয় বন্যার সতর্কতা

দীর্ঘ হচ্ছে লাশের সারি, নেপালে মৃত বেড়ে ৩৫৯

নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জন

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, নিখোঁজ ৪০৩

বিশ্বের সেরা জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব ইরান-ওমানের

পাকিস্তানের একটি হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই পাবে প্রায় ৬৭ লাখ টাকা

কলকাতায় বিপাকে হাজার হাজার বাংলাদেশি পর্যটক

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today5059
Yesterday6170
TOTAL7249617