| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১০-১১-২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: জয়সওয়াল


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ নভেম্বর, ২০২৬।। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে অবহিত করেছে ভারত। পাশাপাশি বিষয়টি আইনি পথেই সুরাহা হবে বলে জানিয়েছে দিল্লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এএফপির এক প্রতিনিধি জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লির সর্বশেষ অবস্থান কী। জবাবে মুখপাত্র বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী বিষয়টির সুরাহা করা হবে।

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, একজন নাগরিকের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে সে দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত। তবে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তির প্রত্যর্পণ সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন, যেকোনো ভ্রমণের জন্যই ভ্রমণনথি আবশ্যক, এটি সম্পূর্ণ একটি কারিগরি প্রক্রিয়া।

অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর বহুল আলোচিত ‘গঙ্গা পানি চুক্তি’-এর ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়া ও দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠক বা চুক্তি নবায়ন-সম্পর্কিত আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ নিয়ে আপাতত কোনো তথ্য তাদের কাছে নেই।





 

জাতীয়

পোশাক শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

জলবায়ু-ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের ৫ প্রস্তাব

রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ

ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

‘দারিদ্র্যসীমার নিচে সাড়ে ৩ কোটি মানুষ, চরম দারিদ্র্যে ১ কোটি’

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online10
Today7290
Yesterday6611
TOTAL7750114