| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১২-১১-২০২৬

‘দারিদ্র্যসীমার নিচে সাড়ে ৩ কোটি মানুষ, চরম দারিদ্র্যে ১ কোটি’


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১২ নভেম্বর, ২০২৬।। দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে থাকলেও নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও অন্তত দুই কোটি মানুষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে সাড়ে তিন কোটি মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা মানুষের মধ্যেও অন্তত দুই কোটি মানুষ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা মাত্র দুদিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিগত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে অর্থনৈতিক ও সামাজিক মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলেই মূলত এই বৈষম্য রয়ে গেছে।

যুব বেকারত্বের চিত্র তুলে ধরে তিনি জানান, দেশে এখনো প্রতি চারজন যুবকের একজন বেকার এবং শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। যদিও দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছানো একটি বড় অর্জন, তবুও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার বেশি, স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতা রয়েছে এবং শিশুশ্রমও বিদ্যমান।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকা এবং উপকূলীয় জনগোষ্ঠীর মতো অবহেলিত অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় পিছিয়ে আছে। এসব মানুষ অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন সবচেয়ে বেশি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় জনপ্রতিনিধিদেরও সরাসরি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বললে একসময় গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

 

 





 

জাতীয়

পোশাক শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

জলবায়ু-ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের ৫ প্রস্তাব

রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ

ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

বিশ্বনেতাদের সামনে আজ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today7356
Yesterday6611
TOTAL7750180