| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১২-১১-২০২৬

পোশাক শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১২ নভেম্বর, ২০২৬।। এখন থেকে পোশাক শ্রমিকদের প্রতিমাসে ৩০ টাকা কেজি দরে ১০ কেজি চাল দেবে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার এ বিশেষ ওএমএস চালু করতে যাচ্ছে। নিজেদের পরিচয়পত্র (আইডি) দেখিয়ে এ চাল সংগ্রহ করতে পারবেন শ্রমিকরা। প্রতি শুক্রবার সকাল ও বিকালে নির্ধারিত জায়গায় এ চাল পাওয়া যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য মন্ত্রণালয়ের একটি সূত্র আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয় নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য করা এবং তাদের ক্রয় ক্ষমতা বিবেচনায় নিয়মিতভাবে ভর্তুকি দামে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী দামে চাল কেনার সুবিধা দিতে সরকার বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রমের আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রতি শ্রমিককে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল, প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা, এবং চট্রগ্রাম মহানগর ও চট্রগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা হতে ৫টা পর্যন্ত (মজুদ থাকা সাপেক্ষে) চাল বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। শ্রমিকরা নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র ও তাদের মাস্টার রোলে স্বাক্ষর করে সাশ্রয়ী মূল্যে চাল নিতে পারবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন শুরু শুরু করে। আন্দোলন ঘিরে ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধে অস্থির হয়ে উঠেছে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলো।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত রবিবার (১ নভেম্বর) ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। কিন্তু বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ থামেনি। বরং মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এসব ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ ছিল। এসব কারখানায় কর্মরত ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ শ্রমিক কাজ না করেই বাড়ি ফিরে যান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আরও ৩০৬টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এসব কারখানায় প্রায় সাত লাখ শ্রমিক কর্মরত। ফলে শ্রমিক অসন্তোষের প্রভাব এখন শুধু রাজপথে নয়, সরাসরি উৎপাদন ও রপ্তানি কার্যক্রমেও পড়তে শুরু করেছে।





 

জাতীয়

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

জলবায়ু-ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের ৫ প্রস্তাব

রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ

ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

‘দারিদ্র্যসীমার নিচে সাড়ে ৩ কোটি মানুষ, চরম দারিদ্র্যে ১ কোটি’

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

বিশ্বনেতাদের সামনে আজ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today7357
Yesterday6611
TOTAL7750181