| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১২-১১-২০২৬

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১২ নভেম্বর, ২০২৬।। অসদাচরণ ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—পুলিশ সদর দপ্তরের সাবেক অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সরওয়ার কবির সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. আরিফুজ্জামান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।

এদিকে, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এএসপি মো. ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বরখাস্তের আগে প্রলয় কুমার জোয়ারদারকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। নাজমুলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং সোহাগকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিভাগীয় তদন্তে সাত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কাজে যোগ দেওয়ার সরকারি নির্দেশনা পালন না করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।

প্রলয় কুমার জোয়ারদারের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজে যোগ দেওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হলেও তিনি দায়িত্বে ফিরে আসেননি এবং অনুপস্থিতির বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যাও দেননি।

বিভাগীয় তদন্তে প্রলয় কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে সরকার তাকে বরখাস্তের অনুমোদন দেয়।

একইভাবে নাজমুল, সোহাগ, আরিফুজ্জামান, শামীম ও জামানের বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চাকরিবিধি অনুযায়ী তাদের বরখাস্ত করা হয়েছে।

ওবায়দুর রহমানের বিরুদ্ধেও তদন্তে অসদাচরণ ও দায়িত্বে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে তাকে বরখাস্ত না করে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 





 

জাতীয়

পোশাক শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

জলবায়ু-ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের ৫ প্রস্তাব

রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ

ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

‘দারিদ্র্যসীমার নিচে সাড়ে ৩ কোটি মানুষ, চরম দারিদ্র্যে ১ কোটি’

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

বিশ্বনেতাদের সামনে আজ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today7351
Yesterday6611
TOTAL7750175