| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৯-১১-২০২৬

সংসদের চতুর্থ অধিবেশন শুরু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ নভেম্বর, ২০২৬।। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আজকের কার্যসূচিতে তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের বিষয়ও রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ সংসদে উপস্থাপন করবেন।

এছাড়া আইন প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

চতুর্থ এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।

এর আগে রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

 

 





 

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫

জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফতুল্লায় মাদরাসায় আগুন, বার্ন ইন্সটিটিউটে ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today6045
Yesterday5766
TOTAL7735722