| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১০-১১-২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ নভেম্বর, ২০২৬।। মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরবর্তীতে ওই অঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন।

সংঘর্ষে আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম এবং তিন জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

পরবর্তীতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এনভয় ও স্টারলিং কারখানার সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করলে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে।

অন্যদিকে, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করার পাশাপাশি এনভয় ও স্টারলিং কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই টিয়ারশেল ব্যবহার করে। পোশাক শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 





 

জাতীয়

আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব‍্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত : মীর শাহে আলম

নতুন কৌশলগত উচ্চতায় বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: জয়সওয়াল

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today6096
Yesterday6536
TOTAL7742309