ভয়েস এশিয়ান, ১০ নভেম্বর, ২০২৬।। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটে উত্তাল গোপালগঞ্জ। লগি-বৈঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী।
সকালে টুঙ্গীপাড়ায় সড়ক থেকে আন্দোলকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় আগুন দেয়ায় পুলিশের গাড়িতে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, সদর এলাকায় কুরিয়ার সার্ভিস গাড়িসহ কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়।
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির চারটি আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। এছাড়া গতরাতে সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে নাশকতার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।




ভয়েস এশিয়ান ডেস্ক












