| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১০-১১-২০২৬

ফতুল্লায় মাদরাসায় আগুন, বার্ন ইন্সটিটিউটে ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১০ নভেম্বর, ২০২৬।। নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে একজনকে ভেন্টিলেটরের সহায়তায় শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, গত মধ্যরাতে ফতুল্লার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রায় ৪৮ শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আর একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।

 





 

জাতীয়

আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব‍্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত : মীর শাহে আলম

নতুন কৌশলগত উচ্চতায় বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: জয়সওয়াল

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সং’ঘ’র্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today6087
Yesterday6536
TOTAL7742300