| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ০৯-১১-২০২৬

শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ নভেম্বর, ২০২৬।। দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

লিখিত প্রস্তাবে শ্রমিকপক্ষ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শিক্ষানবিশদের ক্ষেত্রে মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করার প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ।

সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আজকের বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দেয়ার জন্য নির্ধারিত ছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিয়েছে, আমরা সেটি গ্রহণ করেছি। তবে মালিকপক্ষ কিছু সমস্যার কথা উল্লেখ করে ৭ কার্যদিবসের সময় চেয়েছিল। পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেয়ার জন্য ৪ কার্যদিবস সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা লিখিত প্রস্তাব না দিলে বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজে এগিয়ে যাবে।

তিনি জানান, শিগগিরই আমরা কিছু ফ্যাক্টরি ভিজিট করব, সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সময় যেহেতু কম, তাই এই সপ্তাহের মধ্যেই আমরা একাধিক প্রতিষ্ঠান ভিজিট করব। এ ছাড়া সোমবারের বৈঠকে সর্বসম্মতিক্রমে বোর্ডের নিরপেক্ষ সদস্য প্রয়োজনে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রস্তাবের বিষয়ে আরও আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএর সঙ্গে আলাপ করে এক বা একাধিক সদস্যকে এই কার্যক্রমে যুক্ত করতে পারবেন বলেও সিদ্ধান্ত হয়েছে। এ সময় আগামী ১৬ নভেম্বর পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক এবং কারখানা পর্যায়ের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা, পারস্পারিক আস্থা ও দাবির প্রতি সম্মান জানিয়ে গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের জন্য আমরা নিম্নতম মজুরির দাবি বোর্ডের কাছে প্রস্তাব করেছি। সেই প্রস্তাবে আজ শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। তবে এর যৌক্তিকতা, পদ, গ্রেড ইত্যাদি বিষয়ে আগামী সপ্তাহে প্রস্তাব ও আলোচনা হবে।

তিনি জানান, প্রস্তাবে শ্রমিকদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডের জন্য মজুরি ৪৮ হাজার টাকা ও ২ নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার টাকা, ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।

বাবুল আখতার আরও জানান, কর্মচারীদের জন্য ১ নম্বর গ্রেডে মজুরি ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ২ নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, ৩ নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং ৪ নম্বর বা অফিস স্টাফদের বেতন ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

 





 

অর্থ-বাণিজ্য

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছের

রমজান ঘিরে পণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম

আগাম শীতের সবজিতে স্বস্তি মিললেও চড়া মাছ-মাংসের বাজার

টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম

ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান

পোশাক শিল্পে অস্থিরতা, ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে ২০৬০ টাকা

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today6028
Yesterday5766
TOTAL7735705